কবিতা: মা।। অভিজিৎ দত্ত।। জিয়াগঞ্জ।। মুর্শিদাবাদ

কবিতা: মা
কবি: অভিজিৎ দত্ত

মা
মা একটি ছোট্ট শব্দ
অথচ এর মধ্যেই লুকিয়ে আছে
কত গভীর মমত্ব।

স্নেহময়ী মা এর হাত ধরে 
সন্তান বড়ো হয় ধীরে, ধীরে
সন্তানকে মানুষ করতে 
সহ‍্য করতে হয় মাকে
কতো দুঃখ, কষ্ট, যন্ত্রণা 
সবাই এর মর্ম বোঝে না।

মা এর প্রতি যার যত ভক্তি
সেই সন্তান হয় ততোই কৃতী
মা যদি হয় আদর্শবান ও নীতিপরায়ন
তার সন্তান হবে ততো কতর্ব‍্যপরায়ন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.