কবিতা: জুলুম বাজি।। আসমত আলী।। মুর্শিদাবাদ।।

জুলুম বাজি
আসমত আলী
  

শাসক যখন জুলুম করে
লাখে লাখে মানুষ মরে
আঘাত লাগে বুকে,
নিপীড়নের পাগল ঝড়ে
লোলুপ নেতার ফাঁদে পড়ে 
মানুষ কপাল ঠুঁকে ।

হিংসা নীতির কাল ছোবলে
মারছ মানুষ ছলে বলে
জালিম শাসন কালে,
উন্নয়নের নাইকো কথা
হিংসা ছড়াও যথা তথা
দেশটা লুটার তালে ।

কাঁটার ঘায়ে তুলে কাঁটা
ভোটে বাড়ে বুকের পাটা
ভোটার কাঁদে দুঃখে,
সব জনগন চাইছে এখন
জলুম বাজের হোক গো পতন
 দেশটা থাকুক সুখে।

লোহায় কাটে লোহা জেনো
মানুষ দেশের শক্তি মেনো
নেবে কেড়ে গদি,
আসছে মানুষ দলে দলে
হিংসা ভুলে ঐক্য তলে
আনবে শান্তি নদী ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.