কবিতা: ভুল।। মিনতি গোস্বামী।। পূর্ব বর্ধমান



 কবিতা: ভুল 
 কবি: মিনতি গোস্বামী 

ভুল

 এখন সব কথা
 মনে থাকে না 
 মাঝে মাঝে ভুলে যাই 
 যাপনের চালচিত্র।

 মনে নেই তোমার সঙ্গে 
 দেখা হওয়ার  প্রথম দিনের কথা 
 ভুলে গেছি খিড়কির  ঘাটের কাছে
 বুড়ো বটগাছের কথা 
 ভুলে গেছি কদম ফুলের খুনসুটি।

 অসমাপ্ত বৃত্তের গল্প
 আমাকে সবকিছু ভুলিয়ে দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.