ব্রাত্য যখন

 
নমিতা মণ্ডল 

আলো আঁধারি মনে যখন 
খেয়ালী বাতাসের আনাগোনা বন্ধ,
যখন প্রেমহীন দয়া - করুণা স্তরে স্তরে আবিষ্ট করে 
জ্যান্ত অবয়বের বন্ধ্যা মনকে;
যখন তুমি শুধু একটি দর্পণ মাত্র,
মানুষ তোমাতে তার প্রতিবিম্বের প্রতিফলন দেখে;
তার ভাবনাগুলোই তোমাতে আরোপ করে,
ইচ্ছে মতো কথা বসিয়ে নেয় তোমার মুখে,
যখন "আমরা" এই শব্দবন্ধে নিছকই ব্রাত্য তুমি-
তখন হেরে যাওয়ার ভয় পেয়ো না 
তখনই হয়ত তোমার চেতনার চৈতন্য ফিরবে!
হয়ত আর একবার প্রার্থনার সুযোগ পেলে!
হয়ত তুমি পরম সত্যে একনিষ্ট হয়ে 
মানুষ জন্মের আসল উদ্দেশ্যকে খুঁজে পাবে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.