কবিতা: ধুমকেতু।। সুলগ্না রায়।। কালিয়াগঞ্জ।। উ: দিনাজপুর

কবিতা: ধুমকেতু
কবি: সুলগ্না রায়

ধুমকেতু:
 
তুমি কিন্তু হিন্দু মুসলমানের হৃদয়ের কবি 'কাজী নজরুল'
বৈশাখ জুড়ে রবীন্দ্রনাথ আর জ্যৈষ্ঠ জুড়ে তুমি,
পুরো গ্রীষ্ম জুড়েই আমরা তোমাদের নিয়েই মশগুল। 
জ্যৈষ্ঠের এ তপ্ত দিনে এসে করলে তুমি ছিন্ন 
রবীন্দ্র প্রকৃতির এই বিস্তৃত প্রেমের মায়াজাল, 
মানবপ্রেম ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ_এ স্বাদ সত্যিই  ভিন্ন ।
ডাকনাম তোমার দুখু মিঞা হলেও ছদ্মনাম তোমার ধূমকেতু 
তুমি কবি,গীতিকার,নাট্যকার,অভিনেতা যাই হও না কেন, 
তোমার লেখনীতেই তুমি হয়েছো 'মানবসাম্যবাদের প্রেমের সেতু'। 
মনে হয় সুখ যদি পেয়ে থাক তা শুধুই খাতা ও কলমে 
পিতৃমৃত্যু দারিদ্রতা ধিক্কার কারাগার বিবাহবিচ্ছেদ সন্তান মৃত্যু ,
এ সবই দুঃখ পেয়েছো এ মানব জনমে। 
অবিভক্ত দেশের এই সত্তাগুলো যতই জানি ভাবি আমি কতই সুখী 
ঈশ্বর প্রেরিত এই সত্তাগুলোর ঞ্জান না থাকলে হয়তো ভাবতাম, 
আমি এই বিশ্বসাগরে শ্রেষ্ঠ দুঃখী। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.