কবিতা: ভালোবাসা আমার অস্ত্র। মাইদ করবিক। ইউরোপের তুঝলা (বসনিয়া) থেকে শৃণ্বন্তু'র জন্য পাঠানো কবিতা

বসনিয়া, ইউরোপ থেকে :
  মাইদ করবিক

[ ইউরোপের বলকান অঞ্চলের দেশ বসনিয়া। সুদীর্ঘ সময় ধরে বসনিয়া-হার্জিগোভিনিয়া জাতি দাঙ্গায় জর্জ্জরিত। তবু হিংসা, ঘৃণা, দাঙ্গা, যুদ্ধই শেষ সত্য নয়; মানুষের হৃদয়ের চরম সত্য সেই ভালোবাসা- শুধুই ভালোবাসা।

 তুঝলা শহরের একটি দৃশ্য:

       বসনিয়ার তুঝলা শহর থেকে শৃণ্বন্তু'র জন্য তেমনি এক নিখাদ ভালোবাসার কবিতা লিখে পাঠিয়েছেন তরুন কবি মাইদ করবিক। তিনি বিশ্ব সাহিত্য ফোরাম World Literature Forum for Peace and Humanity (WLFPH) এর একজন সক্রিয় সদস্য।
তার প্রেরিত ইংরেজি ভাষার কবিতাটি বাংলা ভাষায় ভাবান্তর দেওয়া হলো।] 

কবিতা: ভালোবাসা আমার অস্ত্র
মাইদ করবিক

আমার অস্তিত্বের অর্থ সুখের ভিতর
আমি মানুষকে সুবিচার দিয়ে থাকি
কারণ বাদাম রঙের চোখে ভালোবাসার ছায়া
আমার জন্য খুব স্পেশাল

আমি জানি, আমি এক বিশেষ ধরণের মানুষ
কারণ আমার ভালোবাসা ধ্রুব তারার মতো স্থির
আমার অস্তিত্বের অর্থ আমার আশা
যা আমাকে কখনোই একা করে দেবে না।

আমার অস্তিত্বের অর্থ আমার আশা
আমি যতক্ষণ আমার চুলের ঢেউ নিজেই ঠিক করে নিতে পারছি
সেই সময়ের মধ্যেই আমি তোমাকে ভালোবাসা দিতে চাই
কারণ আমার ভালোবাসার সীমা আছে

ভালোবাসা আমার অস্ত্র
আমার অস্তিত্বের অর্থ
ভালোবাসাই আমার অস্তিত্ব, কারণ
যখন এই পৃথিবী থেমে যাবে, তখনও তুমি আমারই থেকে যাবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.