তোমাকে চাওয়া কি ভুল ছিল!
আমার উপর সমস্ত অধিকার তোমারই ছিল।
বাগানের সবচেয়ে সুন্দর গোলাপ তোমার নামে ছিল।
তা সত্বেও তোমার কাছে আমার কোন অস্তিত্ব ছিল না।
না আমার কোন মর্যাদা ছিল।
একটা সময় ছিল; যখন আমার নিজস্ব কিছু নীতি ছিল,
তোমাকে চাওয়া সত্যি কি আমার কোন ভুল ছিল!
তোমার অভিযোগের বাক্স কখনো শেষ হয় না।
হে মৃত্যু; আমাকে তোমার বাহুতে শক্ত করে ধরো!
চলার পথে কোন নাগ আমাকে দংশন করুক।
আমার হৃদয়ের ব্যথা, আমার আবেগ পূর্ণ শব্দ,
তোমার কাছে কোন মূল্য নেই।
হ্যাঁ; আমি জীবিত।
কিন্তু আমার প্রতিটি দীর্ঘশ্বাস অকেজো হয়ে পড়েছে।
সত্যি; তোমাকে চাওয়া কি আমার কোন ভুল ছিল!
যাকে পারস ভেবেছিলাম;
খুলেছি বক্স তো শুধু ধুলো ছিল।
কমেন্ট করুন