কবিতা: সুখ স্বপনের কাল
সুখ স্বপনের কাল
সুখের স্মৃতি কাঁদায় এ মন
প্রতি ক্ষণে ক্ষণে,
আপন স্বপন পর হয়েছে
পড়ছে তবু মনে।
ভালোলাগা ভালোবাসার
স্বপ্ন ছিলো কতো,
আজকে তারা নতুন সাজে
ভাসছে আবেগ মতো।
আমার ভুবন জুড়ে আজও
পুরান স্মৃতির সুখে,
সময় সাথে বিলীন স্বপণ
ভরা জীবন দুখে।
সুখের স্মৃতি দুখের সাথী
ভাবছি এখন মনে,
ভালোবাসার স্বপ্নকে আজ
ধরলো নতুন জনে ।
সময় সে তো বড়ই নিঠুর
কেমনে ধরে রাখি,
জীবন বেলা শেষ হলো আজ
নাইতো কিছু বাকি।।
কমেন্ট করুন