কবিতা: পরবাস।। সুশান্ত সেন।। কলকাতা

কবিতা: পরবাস
সুশান্ত সেন

পরবাস

চলে যায় দিন পরবাসে 
ছায়ারা ফিরে ফিরে আসে
সারা দিন
কর্মব্যস্ত অবসর ক্ষীণ
ইলেকট্রন ইন্দ্রজালে দৌড় দৌড় 
প্রশ্ন - কোন সালে রাজধানী ছিল কি গৌড় ?
পথ হারা আচম্বিতে ফেলে দীর্ঘশ্বাস
সফলতা বিফলতা মিলে মিশে
                 হয় পরবাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.