কবিতা: স্বপ্নহীন রাত।। প্রশান্ত মাইতি।। কাকদ্বীপ।। দ: ২৪ পরগণা

কবিতা: স্বপ্নহীন রাত   
প্রশান্ত মাইতি 

স্বপ্নহীন রাত

ঘুম ভাঙার আগেই স্বপ্ন উধাও

স্বপ্ন আসে বসন্তের ঝরা ফুলে
চৈত্রের দুপুর বাতাস গন্ধে,আবার- 
কখনো ভরা শ্রাবণ মেঘে ভেসে

ঘুম ভাঙলেই সব যেন মিথ্যে মোড়া
সকালের সোনালী রোদ পাশে বসে
মায়ের আদর ডাক বলে দেয় ভোরগল্প

সব দেখি কিন্তু তুমি কোথায়
তুমিহীন ভোর স্বপ্নহীন রাতের মতো ।
        

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.