দুই চাঁপার কথাকলি

চঞ্চলকুমার মণ্ডল 
(পশ্চিম মেদিনীপুর)

কাঁঠালী চাঁপা কয় স্বর্ণচাঁপা'য়:
'বাঘের চেয়ে লোভী মানুষ খায় এ জাতি যা পায়। 
সুদ খায়,ঘুষ খায়,খায় একে অন্যের হক;
পশুর নয়,এই মানবজাতির যত বিনোদন-শখ। 
একাউন্টে জমায় টাকা, শরীরের জমায় রোগ;
সন্তানের ভাবি দুঃশ্চিন্তায় বাড়ায় দুর্ভোগ!'
স্বর্ণচাঁপা,কাঁঠালী চাঁপার প্রতি ঝুঁকিয়ে মাথা দোলে,
বিস্ময়ে এই মানবজাতির বৈচিত্র্যতা বলে! 
'বিশ্বে এরা লেখাচ্ছে নাম,চাঁদে আর মঙ্গলে,
আবার এরা আটকেও আছে কুসংস্কারের জালে। '

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. ধন্যবাদ🙏💕 ও কৃতজ্ঞতা জানাই " শৃন্বন্তু " পত্রিকার সম্পাদক মহাশয়কে। পত্রিকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে চলেছে দেখে আপ্লুত ,অনুপ্রাণিত ও দারুন ভাবে উৎসাহিত । এগিয়ে চলুক ছন্দে- তালে নানান নতুনত্ব সঞ্চারের মধ্যদিয়ে।

    উত্তরমুছুন

কমেন্ট করুন