বৃষ্টিরানী

  
আমির উল হক (কলকাতা)


 ভোর বিহানের আযানকালে
   বৃষ্টি বলে কানেকানে, 
     -- আমার সাথে ভোরের খেলা
       করবে নাকি ঝড় তুফানে ? 

 আমার ভোরের দোয়েল হবে  
  ময়ুর হয়ে নাচ দেখাবে , 
    ধানের শিসে বাঁশির সুরে
       গহীন পারের গান শোনাবে । 

ধান শালিকের কিচিরমিচির 
  আযান বেলার ভোরের  কালে , 
     নাগর দোলার  চরকি পাকে 
       দুলিয়ে শরীর  মিলবে তালে । 

 বৃষ্টিরানী আমার ঘরে 
   সাত সকালে  পড়লো ঝরে , 
     ভাসিয়ে  দিয়ে জীর্ণ দুয়ার
         ---- এসেছিলে যেমন করে । 

  মনের  কোনে তুফান  তুলে 
     আবার যখন হাজার  ডাকি , 
         কোথায়  তুমি বৃষ্টিরানী ? 
            বার্তা তোমার শুধুই  ফাকি ! 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করুন