কবিতা: যাযাবরী যাপন।। সুমিতা চৌধুরী।। লিলুয়া।। হাওড়া

কবিতা: যাযাবরী যাপন
কবি: সুমিতা চৌধুরী 


যাযাবরী যাপন

জীবন পথের হদিশ কেই বা জানে,
অনন্ত পথ; থামা নয়,শুধু চলা,
যাযাবর সম যাপন,
তবু, মনকে আপন লক্ষ্যের কথা বলা।


আজ এখানে, কাল ওখানে, 
সময়ের রথে চড়ে অনন্ত যাত্রায় ভ্রমণ। 
বাসার তাগিদে ঘুরি এ ঘর, ও ঘর,
লক্ষ্যকে ছুঁতে কেবলই করি পরিব্রাজন। 

 প্রতি স্থানে কিছু ফেলে আসা, 
 আবার কিছু নতুন চয়ন।
জীবন জুড়ে যাযাবরী যাত্রায়, 
করি সবাই মাধুরীকেই আপন।।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করুন