কবিতা: বোধিবৃক্ষ তলে
বোধিবৃক্ষ তলে
বোধিবৃক্ষ তলে
হিম ঘুমে মগ্ন হতে
কে করে বারণ ?
কোন এক চাঁদনির রাতে
চলো যাই বোধিবৃক্ষ তলে
দল বেঁধে ঘুমোয় এবার।
আলোকমালার শোভা
নিক্কনের তালে তালে,
তোমার যুগল পদে
রচিবে পাঁচালি
দোহার গাইবে সুরে
তোমার বন্দনা।
তোমার ভুবন জুড়ে
বোধিবৃক্ষ ছায়া
হিমঘুম ভেঙে গেলে
আমরাও একদিন
নত হবো বোধিবৃক্ষ তলে।
দূর থেকে ইতিউতি
ডাক দেয় বোধিবৃক্ষ
আয় ছায়াতলে।
চলো যাই বোধিবৃক্ষে
ঘুমোয় এবার ।।
খুব ভালো লাগলো
উত্তরমুছুনবাঃ!
উত্তরমুছুনBesh
উত্তরমুছুনবোধি বৃক্ষের তলে চাঁদনী রাতে , ঘুমোবো, মন্দ কি !
উত্তরমুছুনকমেন্ট করুন