কবিতা: লোডশেডিং
লোডশেডিং
নিজের অন্ধকার ঘরে,
স্বছন্দে হাঁটা পা দুটো,
আঁধার খোঁজে!
একান্ত নীরব আঁধার।
পরিচিত সিঁড়ির ধাপ,
মাপে লোডশেডিং।
অস্তিত্বের ঠিকানা খোঁজে,
মোমবাতির ডাকপিয়ন।
একাকীত্ব গুছিয়ে বসে,
আড্ডা দেয়,
অবসরের সাথে।
অশরীরীর ভেতর,
শরীর খোঁজে,
পুরনো টর্চ লাইট।
কমেন্ট করুন