কবিতা: প্রশ্ন।। প্রদীপ মাশ্চরক।। ক্যালিফোর্নিয়া

কবিতা: প্রশ্ন

প্রদীপ মাশ্চরক 

 

তুমি আমাকে তোমার হৃদয় দিলে কি করে- 

তোমার তো হৃদয় নেই!

আমার সাথে এতটা পথ হেঁটে এলে কি করে- 

তোমার তো পা নেই!

আমাকে তুমি বুকে জড়িয়ে ধরলে কি করে-

তোমার তো শরীর নেই! 

আমার ঠোঁটে তোমার উষ্ণ ঠোঁট রাখলে কি করে-

তোমার তো মুখ নেই!

কেউ-না হয়ে তুমি আমায় এত ভালবাসলে কি করে-

তুমি তো আসলে কেউ নয়!   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.