শর্বরী চৌধুরী
সোনারপুর। কলকাতা
জানি আর কিছু না থাকলেও আমার জন্য
অপেক্ষায় আছে এক জলহীন নদী।
তার অববাহিকায় বিস্তীর্ণ বালুচর
সেই জলহীন নদীতেই স্নান করি আমি
বারুদহীন শলাকার মতো জ্বলে উঠি নিজস্ব আগুনে।
কে আমার চিরসখা ?
আগুন না জল ?
কমেন্ট করুন