মায়ের আদর

মোঃ আশতাব হোসেন 
বাংলাদেশ

তোমায় দেখার ইচ্ছা মাগো
খুব বেশি যে জাগে, 
তোমার নিখাদ আদর সোহাগ 
বুঝিনি তো আগে। 

এখন তুমি চলে গেছো 
আর পাবো না দেখা, 
তোমায় ছাড়া লোকের ভীড়ে 
তবুও লাগে একা। 

কোথায় কেমন আছো মাগো 
জানতে ইচ্ছা করে, 
আবার তোমার আদর নিতে
মনটি বায়না ধরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.