ইম্পুনডুলুর আহ্বান
তাপপ্রবাহে দগ্ধ নদীর বুকে
গুমরে কাঁদে হো-টি -টি পাখি
পোড়া পাথরগুলো
জমে জমে হতভাগ্যের টাওয়ার গড়ে
আর্তনাদের চাঁদ ঘসা মেঘে
বিবর্ণ জোনাকী হয়ে ঘুরে ফিরে
আসে
দম ফাটা বারুদের আঘাতে
নিভু নিভু সবুজ ফুলদানী।
অভিশাপের আন্দোলন কত দিন অব্যাহত থাকে!
ঝড় বৃষ্টি বলয়ের কোলেই
লুকানো শান্তি বার্তা!
ইম্পুনডুলুর কান ফাটানো
থান্ডার ধেয়ে আসে চারিদিকে
অপেক্ষা বর্ষা মঙ্গল রাগের।
কমেন্ট করুন