স্বপ্নজাল
আমি বিস্মৃত নই মেঘাচ্ছন্ন অমানিশিথ----
বর্ষা ভেজা রামধনু ছাতায় দু'জনে
বাতাসে ছড়ানো কদম-গন্ধ
তুমি-
বর্ষা শেষে কোশা মেঘের ফাঁকে সহস্র কিরণে বিভাসিত মন-
তোমার আতর-পরশে বিমোহিত!
নিমজ্জিত হই দুর্ভেদ্য স্বপ্ন জালে
তবুও যাপিত প্রেম স্বপ্নময়-
নীলকন্ঠ উড়ে যায় দূরে---
অধরার মতো
কমেন্ট করুন