কবিতা: আত্মহত্যার আগে।। অর্পিতা আচার্য।। আগরতলা।। ত্রিপুরা

অর্পিতা আচার্যের কবিতা:
আত্মহত্যার আগে 


ট্রেন আসছে, তৈরি হও 
মুঠোয় রেখো চিঠি 
এই চরাচর ঝমঝম বাজছে ট্র্যাকের শিরায় 
দূরের প্ল্যাটফর্মের আলোর দিকে তাকিও না 
আলো ভ্রান্তি। স্মৃতির কাদার মতো ঘোলা

যারা ছিল, পাশেই দাঁড়িয়ে আছে 
যারা নেই তারাও 
সবুজ আপেল কামড়ে দাগ রেখে দিও 
রাখো দাঁতের রক্তের স্মৃতি-
যারা আসবে, তাদের কাছে ক্ষমা চেয়ে নাও 
বোলো, এবারে আর দেখা হলো না!


সাইকেল পড়ে আছে 
ব্যাগে নটে শাক, চাল কুমড়ো 
এক গোছা দড়ি! দড়ি কেন?

গাছ থেকে ঝুলে পড়ে সর্পভ্রম দড়ি 

সাইকেল শুয়ে শুয়ে দেখে তার, দোল খাওয়া দেহ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.