অরিন্দম চট্টোপাধ্যায়
ঠিকানা খুঁজে চলেছি
ঠিকানা খুঁজে চলেছি
যদি দেখা যায়
কতোদিন দেখা নেই কথা নেই
সবই সীমানাহীন
তোমার অস্তিত্বহীনতার ভেতর অস্তিত্ব
তোমা থেকে আমি
এক অণু থেকে আরও এক অণু
এক প্রবাহীর ভেতর জীবন
কোন সরলরেখার মতো নয়
সবই ভাঙা ভাঙা খণ্ড গতিপথ
শুধু না বলা অন্ত:ক্ষরণ
স্তব্ধ হয়ে কথাহীন সময় কাটে...
ঠিকানা খুঁজে চলেছি....
কমেন্ট করুন