কবিতা: প্রত্যাশা।। মিসবাহুল হোসেন।। মুর্শিদাবাদ

কবিতা: প্রত্যাশা
মিসবাহুল হোসেন

প্রত্যাশা

এক চিলতে রোদ,
মেঘে ঢেকে থাকা  সব সম্ভবনা,
কলমের শেষ রক্তবিন্দু,
নীরবে চেয়ে থাকে গভীর প্রত্যয়ে,
সত্য-সংগ্রাম-বিপ্লব বিজয়ের জয়গান গেয়ে।

শরতের নীল আকাশ,
মুখোশের আড়ালে লুকিয়ে থাকা স্বজন,
বন্ধুত্বে ছুঁয়ে থাকা বিষাক্ত বাঁধন,
পথ খোঁজে,ছিঁড়ে দেয় প্রতারণার ফাঁদ,
কাঁচা হৃদয়ের দগ্ধ ক্ষত  তখনও বিশ্বাস নিয়ে বাঁচে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.