পঙ্কজ মান্না
বন্ধুকে
যাবেই যখন গুছিয়ে দিলাম সব-ই
তোমার সন্দেহ আর 'চণ্ড রাগারাগি
ভ্যানিটি ব্যাগে স্মৃতিময় কস্তুরী
তবে কী এবার পথটাও ভাগাভাগি!
বাস স্টান্ডে এগিয়ে দিলাম অতীত
মাথায় আকাশজুড়ে কেষ্টবরণ মেঘ
নতুন একটা ছাতাও দিলাম ব্যাগে
ফের বৃষ্টি এলে আমারই উদ্বেগ
ফেরার ইচ্ছে কখনো যদি হয়
দ্বিধাকে যদি হারায় তোমার মন
যখন খুশি ফিরতে পারো ঘরে
আর চাবির খবর? জানোই বিলক্ষণ
বন্ধুকে
যাবেই যখন গুছিয়ে দিলাম সব-ই
তোমার সন্দেহ আর 'চণ্ড রাগারাগি
ভ্যানিটি ব্যাগে স্মৃতিময় কস্তুরী
তবে কী এবার পথটাও ভাগাভাগি!
বাস স্টান্ডে এগিয়ে দিলাম অতীত
মাথায় আকাশজুড়ে কেষ্টবরণ মেঘ
নতুন একটা ছাতাও দিলাম ব্যাগে
ফের বৃষ্টি এলে আমারই উদ্বেগ
ফেরার ইচ্ছে কখনো যদি হয়
দ্বিধাকে যদি হারায় তোমার মন
যখন খুশি ফিরতে পারো ঘরে
আর চাবির খবর? জানোই বিলক্ষণ
কমেন্ট করুন