বার্তা
বার্তা বিপুল উদ্দীপনার
অধুনা দূর্বলবিরোধী পতন
বিরোধীহীন হিংসার প্লাবনে গতি
টুঁ শব্দ হীন. বিস্মিত "শ্মশানের শান্তি '!
কবরে খবর, অপরাধী-দেশদ্রোহী
রাজনীতি-প্রণোদিত আইনি প্রযোগ
আতঙ্কে বিচার-বিশ্লেষণ প্রাণ
অন্ধ রাষ্ট্রযন্ত্র হেলদোলহীন।
বিরোধীশুন্য হিংসাদীর্ণ ইতিহাস
নিরাশায় লালিত অবিস্মরণীয় বিন্দু!
সঙ্কীর্ণ দলীয় স্বার্থ-ভালোবাসা
বিনাশ মুক্ত রাজনৈতিক পরিসির।
রাজনীতি-কায়েমি স্বার্থের মিশেল
"ইউজেনিক্স তত্ত্ব কর্মসূচি "অ্যাকশন ফর'
নব্য-নাৎসি ছদ্মবেশে হলকাষ্ঠের পৈশাচিকতা
"গর্ভ বিজ্ঞান সংস্কার 'যুগোপযোগী নতুন সাজ।
কমেন্ট করুন