কবিতা: তপন তাপে মরছে মানুষ।। শেখর চন্দ্র দে।। কাওয়ালী পাড়া।। কুচবিহার

কবিতা:  তপন তাপে মরছে মানুষ
কবি: শেখর চন্দ্র দে

তপন তাপে মরছে মানুষ

তপন তাপে মরছে মানুষ  
যাচ্ছে পুড়ে ধরা,
শুকিয়ে যাচ্ছে খালবিল সব
চলছে দেশে খরা ।

জ্বলে পুড়ে মাঠের ফসল
হয়ে যাচ্ছে ছাই,
তপন তাপে ভীষণ বালাই
বাঁচার উপায় নাই ।

হিটস্ট্রোকতে মরছে মানুষ 
হারাচ্ছে সবাই মনের বল,
মানুষ করছে বৃক্ষ নিধন 
এই সবই তারই ফল।

গাছ লাগাও পরিবেশ বাঁচাও
কোরো না আর বন উজাড়,
জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাও
পাবে শান্তি, উষ্ণতা কমবে ধরার ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.