আগাছা-পাঁচালি
কামারশালায় আমিই হাঁপর,কষ্টে নিচ্ছি শ্বাস
এক কাঠা শুধু মুলিবাঁশ বেড়া, দু'বিঘৎ ধু ধু কাশ
বাঁশের মাথায় স্বপ্নে চড়েছি,কখনো নিজেই কাশ
হলুদে চোবানো বিকেল আলোয় ভাসালাম বিশ্বাস
মনে হয় আমি মরে যাওয়া তারা,মনে হয় মৃত মাছ
আমাকেই ঘিরে ইতিহাস নাচে,দু'চোখে ধারালো কাচ
সত্যিই এখন সূর্য ওঠে না,সারাদিনই কালো রাত
যখনি ভাবছি এবার সকাল,ফেউদের উৎপাত
এই তো সময় ঘুরে দাঁড়াবার, নাহলে চাপবে ঘাড়ে
আগাছা যদি না যথাকালে ছাঁটো দৈর্ঘ্যে প্রস্থে বাড়ে
কমেন্ট করুন