কবিতা: চির-আলো ছায়া।। সৌমেন দাস।। বাঁকুড়া

কবিতা: চির-আলো ছায়া 
সৌমেন দাস 

চির-আলো ছায়া 

চির-আলো ছায়া, সকলি কী মায়া
মন-বিলাসের ডালি!
যা বাঁচে গভীরে মুছিতে কী পারে 
সময়ের ধুলো বালি। 

মিছে কলতান, মান অভিমান 
মিছে নয়নের জল, 
চির মধুমাস, হৃদি-জলে বাস 
ফুটে আছে শতদল। 

যাব না কখনও, তবু যায় কেন!
খুলে বাঁধনের গিঁট, 
কে বলে ছলনা! জেনো তারে এক 
প্রেমেরই সাধনপীঠ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.