কবিতা: অন্ধপাখি।। বিশ্বজিৎ মন্ডল।। মুর্শিদাবাদ

কবিতা: অন্ধপাখি 
বিশ্বজিৎ মণ্ডল

অন্ধপাখি

কাল তোমার আকাশে যে পাখিটা উড়িয়েছিলাম
সেটা ছিল অন্ধ________

তুমি কালো ভালবাসো না
তাই যথেষ্ট গালিগালাজ এঁকে ,ছুঁড়ে দিয়েছো
                                     অপ্রবীণ অন্ধতা
পাখি জানে না,তাচ্ছিল্যের ভাষা______
তাই একদিন সমস্ত প্রদেশ ছেড়ে চলে গেলে
মস্ত শহরের দিকে

কী ছিল,মাঙ্গলিক অভিমানে ?
যাও পাখি ! আর নাই বা জানলে________
                             অকবির উত্তর ফাল্গুনী
সোমত্ত অভিমান_________
কথা দিলাম,আর কোনদিন ওড়াবো না
পরিযায়ি চিঠির অস্ফূট উচ্চারণ...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.