কবিতা: কথোপকথন (লুকানো ভালোবাসা)।। রবিউল করিম পলাশ।। রাজশাহি।। বাংলাদেশ

কবিতা: কথোপকথন (লুকানো ভালোবাসা)
    রবিউল করিম পলাশ

কথোপকথন (লুকানো ভালোবাসা)

- প্রিয়তমা,
  আমার জন্য এক টুকরো মেঘ হবে?
: কেন কবি?
- আমি তবে নীল আকাশ হব,
  আগলে রাখব তোমায় 
  আমার সীমাহীন বুকের গহীণে।

: বেশ,
  আমি তবে মেঘ হব তোমার জন্য,
  আগলে রেখো আমায় সারাটাজীবন,
  তোমার সীমাহীন বুকের গহীণে। 

- প্রিয়তমা,
  আমার জন্য অথৈ সাগর হবে?
: কেন কবি?
- আমি তবে তোমার ভালোবাসার 
  উত্তাল তরঙ্গ মাঝে, বিলীন হব,
  হারিয়ে যাব গহীণ থেকে গহীণে।

: বেশ,
  আমি তবে অথৈ সাগর হব তোমার জন্য,
  আমার ভালোবাসার অতল গহীণে, 
  গভীরতায়, বিলীন হবে তুমি অহর্নিশ।

- প্রিয়তমা,
  আমার জন্য তুমি অভিমানী হবে?
: কেন কবি?
- আমি তোমার অভাবটা অনুভব করবো,
  অভিমানের আড়ালে খুঁজে নেব 
  তোমার লুকানো নীরব ভালোবাসা!

: বেশ, 
  আমি তবে অভিমানী হব তোমার জন্য,
  অনন্ত নীরব অভিমানের আড়ালে, 
  খুঁজে নিও আমার লুকানো যত ভালোবাসা...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.