কবিতা: জন্মদিনের আগে।। শুভঙ্কর চট্টোপাধ্যায়।। কলকাতা

শুভঙ্কর চট্টোপাধ্যায়

জন্মদিনের আগে

জন্মদিন আসছে ভাবলে
মরে যেতে ইচ্ছে করে খুব।
মনে হয়, আহা যদি এবার
নতুন জন্ম হয়!

এ ভাঙা শরীর ফেলে,
মুছে দিয়ে কালের হিসেব
নতুন খেরোর খাতা,
নতুন সেলেট-পেন্সিল...

বাল্যশিক্ষার হাত
গলায় শুদ্ধতম স্বর,
যদি ফিরে আসি এক
গান-গাওয়া রাখাল বালক!

জন্মদিন এগিয়ে এলে
প্রতিবার মরে যেতে চাই।
অন্য রূপে জন্ম নিলে
কেউ যদি সত্যি ভালোবাসে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.