রঙ্গনা পাল
কার বা কোথায় কী মনোরথ
বুঝি না ভাই আমি বোকা,
বয়স আমায় করল বুড়ি
গোলকধাঁধায় খাচ্ছি ধোঁকা!
ভালোর গেরোয় গোত্তা খেলাম
উপকারের মাথায় বাড়ি,
কাজের নামে মুখ ছুটেছে
অ-সভ্যতায় কাড়ি কাড়ি।
খোলস ছাড়া সাপের মতো
চলছে এখন দুনিয়াদারি ,
মনের খবর বাইরে থেকে
বুঝতে বলো ক্যামনে পারি?
তার চেয়ে এই নয় কি ভালো
থাকি আপনে মনোরথে,
দেখা হবে কর্মফলের
তৈরি করা আপন পথে।
অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ পত্রিকার প্রতি। আপনাদের এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। পত্রিকার পথ চলা আরো দৃঢ় ও মজবুত হোক এই কামনা আন্তরিক 🌷🙏
উত্তরমুছুনঅপূর্ব সৃজন কবি
উত্তরমুছুনকমেন্ট করুন