অনিশ্চয়

রঙ্গনা পাল

কার বা কোথায় কী মনোরথ 
বুঝি না ভাই আমি বোকা,
বয়স আমায় করল বুড়ি 
গোলকধাঁধায় খাচ্ছি ধোঁকা!
ভালোর গেরোয় গোত্তা খেলাম 
উপকারের মাথায় বাড়ি,
কাজের নামে মুখ ছুটেছে 
অ-সভ্যতায় কাড়ি কাড়ি।

খোলস ছাড়া সাপের মতো 
চলছে এখন দুনিয়াদারি ,
মনের খবর বাইরে থেকে 
বুঝতে বলো ক্যামনে পারি?
তার চেয়ে এই নয় কি ভালো
থাকি আপনে মনোরথে,
দেখা হবে কর্মফলের
তৈরি করা আপন পথে।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ পত্রিকার প্রতি। আপনাদের এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। পত্রিকার পথ চলা আরো দৃঢ় ও মজবুত হোক এই কামনা আন্তরিক 🌷🙏

    উত্তরমুছুন
  2. অপূর্ব সৃজন কবি

    উত্তরমুছুন

কমেন্ট করুন