তোমাকে ছোঁয়া…


সঞ্জয় ঘোষাল

কবিতা- তোমাকে একটিবার মাত্র ছোঁয়ার আশায়!পার করেছি কত সেতুহীন অতল স্পর্শ 

লধি,

পালতোলা মাস্তুলের মাথায় লাগিয়েছি  শতছিন্ন পতাকা, বাতাসের 

ধাবমান  প্রবাহের ইঙ্গিত ইশারায়,

কখনো বা তোমাকে পেয়েছি অনুভবে,  নিমেষেনীরবেনিশীথেনিঃশব্দ কালের ধাবমান প্রবাহে -কখনো বা পার করেছি সহস্র ক্রোশ  কণ্টক বিদীর্ণ পথ,

মার ঝরে পড়া ক্ষত থেকে অবিরাম  

ধারায় বয়ে গেছে কত রক্তের স্রোতরুক্ষ পথকে করেছি শীতল -

কবিতা-তোমাকে একটিবার মাত্র ছোঁয়ার আশায়!কখনো বা দেখেছি তোমায় শারদ প্রত্যুষে,শ্বেতশুভ্র কাশের বন বিথীকায় বা হয়তো বা নীলপদ্মের অমৃতশোভায়,

মুহুর্মুহু বেজে উঠেছিল আমার  হৃদয়বীণ,জীবনের শ্বাস-প্রশ্বাসে অবিরাম কলকল্লোলে

কিন্তু বারংবার তুমি করেছো আমাকে  আশাহত !

ছুঁয়েও না ছোঁয়ার বেদনাহত ভগ্ন কল্পনায়,আশানিরাশাধোঁয়াশায় এখন  শুনি অলিন্দে তোমার মর্মর পদধ্বনি !

দিন গুনি শুধু একটিবার মাত্র, কবিতা - তোমাকে ছোঁয়ার আশায়……

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.