প্রিয়াঙ্কা পিহু কর্মকার
প্রাপ্তি নিশ্চিত জেনে ছুটেছে আকাঙ্ক্ষা,
ছুটছে - ছুটছে কেবলই ছুটছে
নিদারুণ বসন্ত - রয়েছে ক্ষুধার্ত যৌবন,
দিগন্তে শোনা যায় শোনো চরিত্রের হাহাকার
ছুটছে ছুটছে ছুটছে --- আকাঙ্ক্ষা র তীব্র উল্লাস
ভাসছে - ভাসছে - ভাসছে শাশ্বত ইচ্ছে,
তবু রাতের রজনীগন্ধা - ছড়িয়ে আছে
বাস্তবের বিছানায়,
রঙিন রমণীর সাদা - কালোর কল্পনা সৃষ্টি গর্ভে
নির্বিশেষে,
প্রাপ্তি শুধুই --- অশ্লীলতা - উষ্ণতা - ধূলিসাৎ।
কমেন্ট করুন