কবিতা: কবিতা লিখিনি।। পঙ্কজ মান্না।। নিমতা।। কলকাতা

কবিতা: কবিতা লিখিনি
কবি পঙ্কজ মান্না


কবিতা লিখিনি

একটা মানুষ পথ চেনাবে বলে ডাক দিয়েছে কোন সে সকালবেলা
আলোর দেশে চরৈবেতি গানে ভুলতে হবে সকল ছেলেখেলা 

একটা মানুষ সরলরেখাগামী,দাঁড়িয়ে আছে ধূসর পথের বাঁকে
দ্বিধার কাঁটায় দীর্ণ পথিক পেলেই আদর করে নিবিড় কাছে ডাকে 

একটা মানুষ মানুষ ভালোবেসে চৈত্র-রোদে প্রবীণ বৃক্ষ বট
রাম -রহিমে তফাৎ আছে নাকি! মিথ্যে রটায় রাজার ধর্ম ঘট 

আমরা আছি আলোর আলোলিকা তোমার পাশে প্রেমে ও সন্ত্রাসে 
অন্ধ দেশেও রাতের কালো চিরে দিনবদলের সূর্য-সোনা হাসে --

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. আমরা সর্বদাই আছি প্রেমের বানীর সাথে। সুর্যের সোনাঝরা হাসি সর্বদা ঝরে পড়ুক।
    খুব ভালো

    উত্তরমুছুন

কমেন্ট করুন