কবিতা: আগুন মিছিল।। রত্না দাশগুপ্ত।। নিবাধই।। উ: ২৪ পরগণা

কবিতা: আগুন মিছিল
কবি: র ত্না   দা শ গু প্ত

আগুন মিছিল

জমছে খেলা শহর নগর !
সুখের খেলা সখের খেলা 
রাতের নাগর দিনের নাগর !
পছন্দ সেই মেয়েটা ডাগর , 
ফোটা গোলাপ ফোটা টপর।

বাদশাহী খেয়াল খামখেয়ালী !
এ ঘর খালি ও ঘর খালি , 
নিত্যনতুন হরিয়ালি......
ভরা সভায় আজও দুর্যোধন 
ধর্ষিতা বারংবার আজো পাঞ্চালি।

ও মেয়ে এখনো তুই ইতস্তত ,  ঘণ্টা বাধার !
উঠবে কবে ছুটবে কবে বিবেক তোমার ?

হুঙ্কারে আর হুঙ্কারে ! 
টংকারে আর ঝংকারে! 
জাগবে কবে লক্ষ্মীবাঈ!
বিকল্প আর উপায় নাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.