কবিতা: বিষোদগার।। মহ: মহসিন হাবিব।। পূ: বর্ধমান

কবিতা: বিষোদগার 
 
মহ:মহসিন হাবিব 

বিষোদগার

কয়েকটা শব্দ
মোবাইলের
অন্দরে সদরে,
নোনা জলের মত
খরস্রোত জোয়ার তোলে।

হাঁপানি এসে যায়
দুটি চামড়ার চোখে,
বে-আমুদে অর্থহীন 
লাগে মাঝে মাঝে।

হন হন করে এগিয়ে যায়
বিস্ফোরণ হবার আগেই।

অস্বস্তির পাহাড় থেকে
শুধুই ঝরে বিষোদগারের পানীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.