কবিতা: অনিকেত।। সৌম ঘোষ।। চুঁচুড়া।। হুগলি

কবিতা: অনিকেত
 কবি: সৌম্য ঘোষ

অনিকেত

ফিরে আসে পাতাঝরা দিন 
একরাশ পর্ণমোচী বিপণ্নতায় অনিকেত শব্দনদী
ছায়া রেখে হেঁটে যায় শীত 
ঝরা পাতায় বসন্তের পায়ের ছাপ
ছায়াবৃত্তে জলের স্বর!
পরিত্যক্ত বেলাভূমিতে শব্দেরা অনিকেত ওড়ে 
উড়ে যাওয়া পাখিদের ডানায় 
স্বর্ণাভ রঙ মেশে পড়ন্ত বেলায়।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.