গীতিকাব্য: নির্জনবাস।। মুহম্মদ খাঁন তাইফুল।। বরিশাল।। বাংলাদেশ

গীতিকাব্য: নির্জনবাস
মুহাম্মদ খাঁন তাইফুল

নির্জনবাস

যবে মুদিব আমার আঁখি।
ভুলিবে কি মোরে বঁধুয়া!
বলো...

বলো- বঁধুয়া, আমার হৃদয়ের প্রিয় পাখি
তখন আমারে 
দিবে কি গো তুমি ফাঁকি!

হায়! এ আমার সুখের সংসার 
হায়! এই সুখের বাড়ি ও ঘর।
সবই পড়ে রবে...
মোর বাসরের নিঃসঙ্গ নির্জনবাসে। 

ওগো বঁধুয়া আমার, সেদিন তুমি কার ঘরে আলো হবে!
কারে তুমি মধুময় প্রেমসুধা বিলাইবে!

আমি নভতলে নক্ষত্রের ব্যথিত নয়ন হয়ে 
দূর হতে দেখিবো তোমারে-
মোর আপন পিয়াসি বঁধুয়ারে।

যে ঘরে ছিলো ভালোবাসা 
ছিলো কতই রঙিন আশা
স্বপ্নেরা বেঁধেছিলো বাসা

সে ঘর আমার হবে যে অন্ধকার
স্বপ্নহীন, ভাঙা নীড় 
আশাহীন কালিমায় একাকার

ও মোর বঁধুয়া- প্রিয় পাখি
যেদিন খুলিব না দুই আঁখি 
সেদিনও হইবে নতুন সকাল, ফুটিবে নতুন  ভোর
ওগো প্রিয় বলো বলো! 
সেইদিন তুমি হবে কি অন্য কারও সকাল বেলার পাখি!

হায়! সে ও যদি হয় জেনো,
শশধর হয়ে আঁখি মেলে শুধু দেখিবো আমার প্রিয়তমা শশীটিরে।
আমার আপনার চেয়ে গহীন আপন পিয়াসিনী বঁধুয়ারে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.