কবিতা: আত্মস্থতা।। শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত।। কলকাতা

কবিতা: আত্মস্থতা 
শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত।

আত্মস্থতা

মাটির ভাঙা দেওয়ালের এপাশে পোড়া হাঁড়ি, কড়াই
আধো অন্ধকারে ছেঁড়া চটের ওপর নবজাতকের কান্না
জলের ধারা শেষ হলে তুষের আগুন ধিকিধিকি জ্বলে
ফাটলের আড়ালে ধাতুনিঃস্রবের তরল গল্প পুড়িয়ে ছারখার করে দেয় অঘ্রাণের রোদে মেলে রাখা টুকটুকে লাল লেপের ওম
মাইনেটোর কঠিন পেশী আলোর পেলবতায় সামনে কর্পূর হয়ে যাবে একদিন।

নবজাতকের কান্নার সাথে দীর্ঘশ্বাসের সুর জানান দেয়, এই আগুন, এই যুদ্ধ - এসব চিরকালীন।
আয়নার এপাশে সুখী সুখী আমরা শুধু সভ্যতা নামক সহজ পাঠেই আত্মস্থ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.