কবিতা : নজরুল।। সুশান্ত সেন।। কলকাতা
Shrinwantu
শনিবার, জুন ০১, ২০২৪
কবিতা: নজরুল
"ঝিঙে ফুল ঝিঙে ফুল
সবুজ পাতার দেশে ফিরোজিয়া -"
এক আশ্চর্য ভাবনা
নীল ও সবুজের মিশ্রণে জাত
একটি রং ফিরোজ তুমি মাখলে
তোমার গায়ে ঝিঙে ফুল।
এক অপার্থিব আনন্দে দুলিয়ে দিলে
কবির কল্পনা।
রচিত হলো ছোট বেলাকার
এক স্বপ্নের কবিতা
ঝিঙে ফুল ঝিঙে ফুল।
কমেন্ট করুন