কবিতা:
নজরুল! নজরুল! ড.চঞ্চলকুমার মণ্ডল
কবি: ড.চঞ্চলকুমার মণ্ডল
নজরুল! নজরুল!
ঝরিয়ে আগুন
আনল ফাগুন
ছন্দে ফোটালো ফুল,
সাম্যবাদীর গানে
ভরিয়ে সকল প্রানে
নাড়াল দেশের মূল!
বলোতো কে সেই বীর সেনানী?
নজরুল! নজরুল!
কম প্রীতি নয়
সম্প্রীতি চাই
ভাঙিয়ে এই ভুল,
'হিন্দু-মুসলিম একই বৃন্তে
দুইটি ফোটা ফুল!'
কে বলো এই বলতো কথা?
নজরুল! নজরুল!
এপার গঙ্গা ওপার পদ্মা
মধ্যে যে এক পুল,
দুই পারেরই কাণ্ডারি কে?
নজরুল!নজরুল!
ভাসালো ভাষায়
জাগালো আশায়
অকুলেরা পেল কুল,
"বিদ্রোহী" সে "প্রেমিক" কবি
নেই কোন যাঁর তুল!
বলতো কে সেই মানবতার কবি?
নজরুল!! নজরুল!!
কমেন্ট করুন