কবিতা: ভোর চিত্র
ভোর চিত্র
রাত্রির শুনশান স্টেশনের শূন্যতায়
অপেক্ষারত একলা জীবন
সময়ের ঘড়িটায় লালআলো মিটমিট করে
উঁকি মেরে হাসে পাথুরে আগাছা
ল্যাম্প পোস্টের মাথায় বসা পেঁচা
ওত পেতে তাকিয়ে শিকার
সন্ধানে
আগমনী ভোরের সুর বাজে দূরগলায়
ওই দূর আকাশে ফুটে ওঠে ভোরচিত্র
মহাশূন্যে চড়ে বেড়ায় সাদা মেঘের ভেলা
বৈশাখী রোদ হাসে সেলসিয়াসের তীব্রতায় ।।
কমেন্ট করুন