কবিতা: বেলা
বেলা
তার সাথে ছিল দিন ও রাত্রি
কাছে আসা ছিল দূরে যাওয়া ছিল
মাঝে মাঝে হয়েছি অভিযাত্রী।
সেখানে মেঠো পথ সেখানে ঝোঁপ ঝাড়
সেখানে তাড়া করে পেলব দুটি ষাঁড়
দৌড়ে চলে যাই পাহাড়ী রাস্তায়
জীবন এলোচুলে সেখানে ধরা যায়,
কেটেছে নদীপথে উত্তাল স্রোত জুড়ে
শীতল বাতাসেতে কখনো রোদ্দুরে।
কমেন্ট করুন