কবিতা: অভাব।। আসমানী গুলতেকিন।। বগুড়া।। বাংলাদেশ

কবিতা: অভাব
আসমানী গুলতেকিন

অভাব

চারুর হিসাব দেখে আরু
দিনরাত্তি ভাবে, 
কেমন করে লোভ লালসা
দমন করা যাবে। 

চোখের জলে মনটা বলে 
ভালো কিছু খাবে,
ওসব খেতে পয়সা লাগে
সেটা কোথায় পাবে? 

নেইকো রুজি সোজাসুজি 
করতে হবে চুরি, 
বিবেক এসে সামনে দাঁড়ায় 
এখন কি যে করি । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.