কবিতা: টেবিলল্যাম্প।। বনমালী নন্দী।। বাঁকুড়া
টেবিলল্যাম্প
জ্বলে ওঠে সন্ধ্যায়
পৃথিবীর মাটি উপর নিচ হয়
যে কথা
অশ্রুর কন্যারা অনুবাদ করে
ফিরে ফিরে আসে হাতের উপর
ফিরে বিমূর্ত আগুন
যে আগুন মাথার ভিতর চাষ হয়
সারারাত মাটি কোপায়
খননে বেরিয়ে পড়ে আশ্চর্য ভাস্কর্য
আত্মা খননে যন্ত্রণাদের গঙ্গা চান
দুঃখের থাকে ডাকঘর
কমেন্ট করুন